শীতলক্ষ্যা থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি গোদনাইলের চিত্তরঞ্জন খেয়াঘাট এলাকায় নদীতে ভেসে উঠে।
আজ শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, চিত্তরঞ্জন খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত যুবকের পড়নে ছিল কালো গেঞ্জি ও জিন্সের শর্ট প্যান্ট। ধারণা করা হচ্ছে লাশটি ৩-৪ দিনের আগের হবে।