শীতলক্ষ্যা থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল তাজ জুট মিল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বয়স ৩০ বছরের মতো হতে পারে বলে পুলিশ জানিয়েছে। লাশের গায়ে কালো জিনস প্যান্ট ও গেঞ্জি ছিল।

আজ মঙ্গলবার বিকেলে নদীর তীর থেকে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানিয়েছেন, বিকেলে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। লাশে পচন ধরেছে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।