শীতলক্ষ্যা নদীতে শ্রমিকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে গতকাল শনিবার সন্ধ্যায় জাহিদ হাসান (১৮) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
ময়নাতদন্তের জন্য জাহিদ হাসানের লাশ নগরের মণ্ডলপাড়ায় অবস্থিত ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জাহিদ হাসানের বাবার নাম গোলজার হোসেন। তাঁদের বাসা বন্দরের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায়।
নারায়ণগঞ্জ নৌফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সামছুল হক বলেন, শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। জাহিদের স্বজনেরা রাত নয়টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি।