শীতলক্ষ্যায় অবৈধভাবে বালু তোলায় দুটি বাল্কহেড জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় দুটি বাল্কহেড (বালুবাহী জাহাজ) জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর কাপাসিয়ার চাপাত এলাকা থেকে এগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি অনুমতি না নিয়ে কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে দিনের পর দিন বালু তুলছে একটি প্রভাবশালী মহল। এতে হুমকিতে পড়েছে কাপাসিয়া বাজার, উপজেলা পরিষদ ও আশপাশের এলাকা। গতকাল সন্ধ্যায় ম্যাজিস্ট্রেট ও ইউএনও আনিছুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শীতলক্ষ্যায় অভিযান চালান। এ সময় দুটি বাল্কহেড জব্দ করা হয়।
ইউএনও আনিছুর রহমান বলেন, ‘সরকারি অনুমতি বা ইজারা না নিয়ে একশ্রেণির লোক শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে। গতকাল সন্ধ্যার পর অভিযান চালিয়ে দুটি বাল্কহেড জব্দ করেছি। আদালত বসিয়ে জেল-জরিমানা করা হবে।’