প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে উপজেলার বলদা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এলাকাবাসী বলদাঘাট এলাকার পূজামণ্ডপের পাশে নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ওই দিন বিকেল চারটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পাঁচ-ছয় দিন আগে দুর্বৃত্তরা যুবককে গলা কেটে হত্যা করে। এরপর তারা লাশ নদীতে ফেলে পালিয়ে যায়।