শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গাজী মিলনকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলমা বাজার থেকে গাজী মিলনকে গ্রেপ্তার করা হয়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা জানান, উপকূলীয় এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে গাজী মিলনের বিরুদ্ধে ছয়টি মামলা আছে। এ ছাড়া তার বিরুদ্ধে বহু অভিূযোগ রয়েছে। গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ।