শীর্ষ সন্ত্র্রাসী শাহাদতের সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী শাহাদত হোসেনের সহযোগী আবু হানিফকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত মধ্যরাতে নগরীর ক্যান্টনমেন্ট থানার বালুঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব বলছে, হানিফের কাছ থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গত দুই সপ্তাহে এ নিয়ে র‍্যাব শাহাদতের চার সহযোগীকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৪ এর উপঅধিনায়ক মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আবু হানিফ রাজধানীর শীর্ষ সন্ত্রাসী শাহাদত হোসেনের ‘শাহাদত বাহিনীর’ অন্যতম সহযোগী। তিনি বিভিন্ন ব্যবসায়ী, শিল্পপতি, ঠিকাদারদের মুঠোফোন নম্বর সংগ্রহ করে শাহাদাতকে সরবরাহ করে। ভারতের পশ্চিমবঙ্গে অবস্থানরত সন্ত্রাসী শাহাদত ভিওআইপির (ইন্টারনেটে মাধ্যমে ফোন করা) এসব ব্যবসায়ী, শিল্পপতি, ঠিকাদারদের কাছে চাঁদা দাবি করছেন। আবু হানিফ তাঁর ঘনিষ্ঠদের চাঁদা তুলে হুন্ডির মাধ্যমে পশ্চিমবঙ্গে শাহাদতের কাছে পাঠাচ্ছেন। তাঁর নামে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ কিছু মামলা রয়েছে।