প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রপ্তানি করার শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করেছিল চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদের সানরাইজ অ্যাকসেসরিজ নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু রপ্তানি-সুবিধা নিয়ে প্রতিষ্ঠানটি নিজেদের তৈরি করা পণ্য (হ্যাঙার, বোতাম) খোলাবাজারে বিক্রি করে দেয়। এ অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গতকাল সোমবার চট্টগ্রাম বন্ড কমিশনারেটে বিভাগীয় মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন বলেন, প্রতিষ্ঠানটি গার্মেন্টস অ্যাকসেসরিজ তৈরির জন্য শুল্কমুক্ত সুবিধা নিয়ে পৌনে চার কোটি টাকার কাঁচামাল আমদানি করেছে। তবে সে পণ্য রপ্তানি না করে খোলাবাজারে বিক্রি করে এক কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে।