প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুল্ক ফাঁকির মামলায় শোভন ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে তাঁকে দুদকের একটি দল গ্রেপ্তার করে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, বৃহস্পতিবারই তাঁর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা করেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। এজাহারে বলা হয়, কারখানা করার জন্য ২০০৭ সালে বন্ড সুবিধার আওতায় শোভন ইন্টারন্যাশনাল লিমিটেড বিভিন্ন যন্ত্র আমদানি করলেও তারা কারখানা করেনি। প্রতিষ্ঠানটি ৭১ লাখ ৬১ হাজার ৩২৪ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে।