শুল্কমুক্ত সুবিধার ৩৩ টন প্লাস্টিকের কাঁচামাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে গত বুধবার গভীর রাতে প্রায় ৩৩ টন প্লাস্টিকের কাঁচামালবোঝাই দুটি কাভার্ড ভ্যান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মালেকিন নাসির আকন্দ প্রথম আলোকে জানান, শুল্কমুক্ত সুবিধায় এসব প্লাস্টিকের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়েছিল। কিন্তু কারখানায় ব্যবহার না করে এগুলো খোলাবাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। এ কারণে প্লাস্টিকের কাঁচামালসহ কাভার্ড ভ্যান দুটি জব্দ করা হয়েছে। তিনি জানান, কারা এসব আমদানি করেছে, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।