শেভিং ফোমের কৌটার বিস্ফোরণে দগ্ধ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের পুবাইলের বসুগাঁও এলাকায় আজ রোববার সন্ধ্যায় একটি ভাঙারি দোকানে শেভিং ফোমের কৌটা বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন আবদুল লতিফ (৩৫), মো. হাসমত (৩৩), মো. ইয়াকুব আলী (২৫), জাহিদুল ইসলাম (২০) ও মো. সোহেল (১৮)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে ইমাম উদ্দিনের ভাঙারি দোকানের কর্মচারীরা হাইড্রলিক মেশিনে টিনের কৌটাসহ পরিত্যক্ত বিভিন্ন মালামাল চাপ দিয়ে ছোট করছিলেন। এমন সময় পুরোনো শেভিং ফোমের কৌটা হাইড্রলিক মেশিনের প্রচণ্ড চাপে বিস্ফোরিত হয় আগুন লেগে যায়। এতে পাঁচজন কর্মচারী দগ্ধ হয়েছেন।

জয়দেবপুর থানাধীন পুবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফায়জুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।