শেরপুর শহরে তিনটি দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর পৌরশহরের জগন্নাথপাড়া মহল্লার শাপলা চত্বর এলাকার তিনটি মুদি দোকান থেকে গত শনিবার রাতে নগদ টাকাসহ মালামাল চুরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মুদি দোকান মালিকেরা হলেন দিলীপ দাস, মো. বাবু ও লক্ষ্মণ বসাক।
তাঁরা বলেন, দুর্বৃত্তরা প্রতিটি দোকানের ওপরে টিনের চালা কেটে দোকানের ভেতরে ঢুকে প্রায় ৩০ হাজার টাকার মালামাল লুট করেছে। এসবের মধ্যে রয়েছে নগদ প্রায় ছয় হাজার খুচরা টাকাসহ দোকানে বিক্রির জন্য রাখা মালামাল, দুইটি ফ্যান ও একটি টেলিভিশন।
এ ব্যাপারে শেরপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মেরাজুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশি অনুসন্ধান চলছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত|