শেরপুরে আ.লীগ নেতার হামলায় অপর এক নেতাসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলায় আওয়ামী লীগের এক নেতার হামলায় দলের অপর এক নেতাসহ তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার গাজীরখামার বাজারের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন গাজীরখামার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফ আলী (৬০), তাঁর ছোট ভাই আজাহার আলী (৫০) ও ছেলে সোহাগ মিয়া (২৩)। এঁদের মধ্যে আজাহার আলীকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, আওয়ামী লীগের নেতা আশরাফ আলী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে আশরাফ আলীর সঙ্গে গাজীরখামার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলামের দ্বন্দ্ব চলে আসছিল। এ বিষয়ে আপস-মীমাংসা করার কথা বলে গত শুক্রবার রাত নয়টার দিকে আওলাদুলের লোকজন আশরাফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আওলাদুলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক গাজীরখামার বাজারের চৌরাস্তা এলাকায় আশরাফ আলীর ওপর হামলা চালায়। এতে আশরাফ, তাঁর ভাই ও ছেলে আহত হন।