শেরপুরে উপসহকারী ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে অপহরণের পর ধর্ষণে সহায়তা করার অপরাধে একটি মামলায় রঞ্জু সরকারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়ন ভূমি কর্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা।

গত সোমবার সন্ধ্যায় উপজেলার দশমাইল বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রঞ্জু সরকার উপজেলার দাড়কিপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে।

শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ সরকার বলেন, গোপালগঞ্জ জেলায় অপহরণের পর ধর্ষণে সহায়তার অপরাধে দায়ের একটি মামলায় রঞ্জু সরকারের নামে থানায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত সোমবার সন্ধ্যায় সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান গ্রেপ্তার হওয়া রঞ্জু সরকারের সরকারি কর্মস্থল ও কর্মরত
পদের সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁকে গ্রেপ্তারের ঘটনা তিনিও জেনেছেন।