শেরপুরে কারারক্ষী এলাকাবাসী সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা কারাগারের রক্ষীদের সঙ্গে গত বৃহস্পতিবার রাতে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে।
এতে আহত ব্যক্তিরা হলেন কারারক্ষী মো. সেলিম মোল্লা ও মো. আবু জাফর এবং জাতীয় শ্রমিক লীগের শেরপুর সদর উপজেলা সভাপতি মো. আলমগীর হোসেন। আলমগীরকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও কারা কর্তৃপক্ষের ভাষ্য, বৃহস্পতিবার রাত আটটার দিকে আলমগীর শেরপুর সদরের দমদমা কালিগঞ্জ এলাকায় অবস্থিত জেলা কারাগারের প্রবেশ ফটকের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় কারারক্ষীরা নিরাপত্তার স্বার্থে আলমগীরকে সেখান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই দুই কর্মকর্তাকে গালাগাল করেন। কিছুক্ষণ পর আলমগীর তাঁর এলাকা শহরের নওহাটা থেকে ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে তাঁরা কারারক্ষীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হোসেন বলেন, কারারক্ষীরা পাইপ দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।