শেরপুরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌর শহরের শান্তিনগর মহল্লায় ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি নাহিদ আল মালেকের বাসায় গত বুধবার রাতে চুরি হয়েছে। চোরেরা তাঁর বাসার দোতলার জানালা খুলে কক্ষের ভেতর থেকে ২৫ হাজার টাকা, কাপড়চোপড়, ভিসা কার্ডসহ মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। গতকাল সকালে ঘুম থেকে উঠে তিনি চুরির বিষয়টি টের পান। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।