শেরপুরে দুই শিক্ষককে মারধর দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার কানুপুর দাখিল মাদ্রাসার দুই শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে দায়ের করা মামলায় অপর দুই মাদ্রাসা শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত শিক্ষকেরা হলেন মো. আলাউদ্দিন (৪২) ও লুৎফর রহমান (৫৫)।
গত সোমবার রাত ও গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কানুপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কানুপুর মাদ্রাসার সহকারী মৌলভি মো. মাকছুদুর রহমান (৪৫) ও তাঁর ছোট ভাই বগুড়ার শাজাহানপুর উপজেলার ঘাসিয়া দাখিল মাদ্রাসার শরীরচর্চা বিভাগের শিক্ষক মো. মোসলেম উদ্দিন (৩৭)।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।