শেরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে ক্যারম খেলাকে কেন্দ্র করে হওয়া বিবাদের জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে চারটি দোকান ও তিনটি বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় দুজন আহত হয়েছেন। গত সোমবার শেরপুর জেলা শহরের দীঘারপাড় চৌরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন দীঘারপাড় চৌরাবাড়ি এলাকার আফছার আলী (২৫) ও মোকছেদুর রহমান (৭০)। এ ব্যাপারে সদর থানায় গত মঙ্গলবার একটি মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্যারম খেলাকে কেন্দ্র করে ২০ সেপ্টেম্বর রাতে দীঘারপাড় এলাকার লুৎফর রহমান তালুকদারের সঙ্গে আফছার আলীর বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে গত সোমবার রাতে সংঘর্ষ হয়।