শেরপুরে বখাটের হামলায় আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় গত বৃহস্পতিবার এক বখাটের হামলায় আমির হোসেন (৪৬) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বখাটে সায়েম হোসেনকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আমিরের ছোট ভাই আনোয়ার হোসেন জানান, দীর্ঘ চার বছর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামের আবদুল করিমের ছেলে সায়েম তাঁর ভাতিজিকে উত্ত্যক্ত করেন। সায়েমের অভিভাবককে বিষয়টি একাধিকবার জানিয়েও তাঁরা কোনো উপকার পাননি। পরে তাঁরা নিজেদের সম্মান রক্ষার্থে বাধ্য হয়ে দুই বছর আগে দশম শ্রেণিতে পড়া অবস্থায় ভাতিজিকে বিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে সায়েম দীর্ঘদিন ধরে নানাভাবে তাঁদের ভয়ভীতি দেখাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বড় ভাই আমির খেত থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে গ্রামের এক সড়কে সায়েম তাঁর লোকজন নিয়ে লোহার রড নিয়ে অতর্কিতে আমিরের ওপর হামলা করেন। খবর পেয়ে পরিবারের লোক ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ্এলাকাবাসী ক সায়েমকে আটক করে পুলিশে খবর দেয়।