শেরপুরে ভুয়া দন্ত চিকিৎসক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ভুয়া ডিগ্রি ব্যবহার করে দন্ত চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গতকাল সোমবার সন্ধ্যায় আটক করেছে সদর থানার পুলিশ। জেলা শহরের গোপালবাড়ী বটতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ভুয়া চিকিৎসকের নাম রতন চন্দ্র দাশ। দি রতন’স ডেন্টাল পয়েন্ট থেকে পুলিশ তাঁকে আটক করে।পুলিশ জানায়, একটি চেম্বার খুলে রতন চন্দ্র দাশ দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন। কিন্তু তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অনুমোদিত বা নিবন্ধিত কোনো ডিগ্রিধারী চিকিৎসক নন। তাঁর দেওয়া ভুল চিকিৎসায় অনেক রোগী শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রতনের চিকিৎসায় ক্ষতিগ্রস্ত রোগী ইয়াসিন আলী ২৮ জুন শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম রতনকে আটক করার নির্দেশ দেন। গত ২২ মে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা দিচ্ছেন তাঁরা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।