শেরপুরে ভেজাল সার তৈরির কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে মির্জাপুর-রানীরহাট সড়কের উপজেলার মাঠপাড়া এলাকায় ভেজাল অ্যামোনিয়াম সালফার সার তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে জেলা পুলিশ সুপার মোজাম্মেল হকের নেতৃত্বে ওই কারখানায় এই অভিযান চালানো হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে এক কেজি ওজনের তিন হাজার প্যাকেট ভেজাল সার, এক মণ ওজনের ছয় বস্তার চুন, কিছু রাসায়নিক দ্রব্য ও একটি মেশিন। এ সময় শ্রমিক শাহীন আলম (১৮) ও মো. শাকিলকে (১৮) আটক করা হয়। তাঁদের বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকায়। ঢাকার মারুফ কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যানারে ‘মাহিন সুফলা অ্যামোনিয়াম সালফার’ নামে এই ভেজাল সার তৈরি করা হতো।
ওই এলাকার বাসিন্দা জবেদা খাতুন বলেন, প্রায় এক বছর ধরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরনাটুয়ারপাড়া গ্রামের আবদুল আলীম এই সার তৈরি শুরু করেন।