শেরপুরে সংঘর্ষে আহত ১১ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের মির্জাপুর বাজারে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। গত শনিবার বিকেলে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষই গতকাল রোববার থানায় পৃথক দুটি মামলা করেছে।
সংঘর্ষের ঘটনায় শনিবার রাতেই পুলিশ উপজেলার মদনপুর গ্রামের আবদুর রাজ্জাক (৪৫) ও তাঁর ছেলে মো. রাজুকে (২৫) আটক করে। গতকাল তাঁদের প্রতিপক্ষের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ছয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।