শেরপুরে স্কুল ও ক্লিনিকে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে সুঘাট ইউনিয়নের কল্যাণী উচ্চবিদ্যালয়ে ও কল্যাণী কমিউনিটি ক্লিনিকে গত বুধবার রাতে চুরি হয়েছে।
কল্যাণী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র পাল বলেন, ওই রাতে তাঁর কক্ষসহ বিদ্যালয়ের গ্রন্থাগার ও শিক্ষককক্ষের তালা ভেঙে চোর ভেতরে ঢোকে। এরপর পাঁচটি আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে একটি ল্যাপটপ ও একটি ডেস্কটপ কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর চুরি করে নিয়ে যায়। এসব জিনিসের মূল্য প্রায় দুই লাখ টাকা বলে তিনি দাবি করেন।
কল্যাণী কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মাহবুব সোবাহান বলেন, রাতে তাঁর ক্লিনিকের প্রধান ফটকের তালা ভেঙে চোরেরা ভেতরে ঢোকে। এরপর দুটি কক্ষের ভেতরে দুটি আলমারির তালা ভেঙে ডায়াবেটিস রোগ নির্ণয়ের একটি ডিজিটাল মেশিন চুরি করে নিয়ে যায়।