শেরপুরে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকায় গতকাল বুধবার রাতে একটি গাড়ি থেকে ২৪ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজার দাম প্রায় আড়াই লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজল মিয়া (৪২), খোরশেদ মিয়া (৫৫), মো. জাহির মিয়া (৩৮), রিপন মিয়া (২২), আফছার আলী (৩৮) ও মো. ফজলুল হক (৩৪)। আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে তাঁদের সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়। সন্দেহ হওয়ায় পুলিশ একটি গাড়ি আটক করে। গাড়ির ভেতর থেকে ২৪ কেজি গাঁজা ও চালকসহ ছয়জনকে আটক করে। পরে পুলিশ গাড়িটি জব্দ করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের ভাষ্য, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।