শেরপুরের অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্তঘেঁষা বড় গজনী এলাকা থেকে অস্ত্র, গ্রেনেড ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঝিনাইগাতী উপজেলার বড় গজনী এলাকার সৃষ্ট মারাক (৪০) ও অনুকূল সাংমা ওরফে চাম্বু কবিরাজ (৫৫)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকাল দশটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গারো পাহাড়ের বড় গজনী এলাকায় সৃষ্ট মারাকের বাড়িতে অভিযান চালান। এ সময় পুলিশ সদস্যরা তাঁর বাড়ি থেকে একটি পিস্তল, একটি গ্রেনেড, পাঁচটি গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করে। পরে পুলিশ সৃষ্ট মারাক ও তাঁর সহযোগী অনুকূল সাংমাকে গ্রেপ্তার করে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারিশ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সজীব খান বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেছেন। আগামীকাল তাঁদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।