শেষ রক্ষা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পালিয়েও শেষ রক্ষা হলো না। হাতকড়াসহ ধরা পড়লেন হত্যা মামলার আসামি মো. আলম (২৩)। গতকাল সোমবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং জানান, লোহাগাড়া থানার চুনতি এলাকায় ৭ আগস্ট নুর মোহাম্মদ নামের এক ট্রাকচালককে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে কক্সবাজারের রামু থেকে আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বিকেলে তাঁকে চট্টগ্রাম আদালতে আনা হয়। আদালতের মূল ফটকে মাইক্রোবাস থেকে নামার পরপরই তিনি দৌড়ে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁর পিছু নেন পুলিশ সদস্যরা। ১৫ মিনিট পর আদালত ভবনের নিচ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।