শোলাকিয়ায় হামলার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় আজ রোববার মামলা হয়েছে। বিকেলে পাকুন্দিয়া থানার পরিদর্শক মো. শামসুদ্দিন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আটক দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
নাম উল্লেখ করা আসামিরা হলেন মো. শরিফুল ইসলাম ওরফে সফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম ও জাহিদুল হক ওরফে তামিম।
মামলাটি তদন্ত করছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোরশেদ জামান।
ঈদের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। এতে দুই পুলিশসহ চারজন নিহত হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়।
আরও পড়তে ক্লিক করুন
শোলাকিয়া মাঠের কাছে বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৪