শৌচাগারে ময়লার ঝুড়িতে মিলল তিন কেজি সোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারে ময়লার ঝুড়ি থেকে তিন কেজি সোনা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা পরিত্যক্ত অবস্থায় সোনাগুলো উদ্ধার করেন।
শুল্ক গোয়েন্দা বিভাগের যুগ্ম পরিচালক সফিউর রহমান বলেন, শৌচাগারের ভেতরে রাখা ময়লার ঝুড়ি থেকে সোনাগুলো জব্দ করা হয়। ঝুড়িতে ১০টি সোনার বার ছিল। ধারণা করা হচ্ছে, কেউ ওই ঝুড়িতে সোনা ফেলে পালিয়ে গেছেন। তিনি বলেন, পাঁচটি প্যাকেটে ১০টি সোনার বার কালো স্কচটেপে মুড়ে ময়লার ঝুড়িতে ফেলে রাখা ছিল।