শৈলকুপায় আ.লীগের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, প্রচারণায় হামলা এবং প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী মো. খলিলুর রহমান। গতকাল সোমবার বেলা ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
খলিলুর রহমান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তাঁর নির্বাচনী প্রধান কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজমের ছেলে কাজী রাজীবসহ একদল সন্ত্রাসী গত রোববার অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাঁর (খলিলুর) মোটরসাইকেল ভাঙচুরসহ কয়েকজনকে আহত করে।