শৈলকুপায় ডাকাতি হওয়া ২৬ গরু উদ্ধার, আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুমিরাদহ গ্রাম থেকে ছিনতাই হওয়া ২৬টি গরুভর্তি ট্রাকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন যশোরের শার্শার গোরপাড়া গ্রামের রাজু আহম্মেদ ও মফিজুল ইসলাম।
শৈলকুপা থানার ওসি ছগির মিয়া জানান, যশোরের পুটখালী এলাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরু ব্যবসায়ীরা ২৬টি গরু কিনে ট্রাকে করে ঢাকার গাবতলীর হাটে যাচ্ছিলেন। বুধবার রাত ১২টার দিকে একদল ডাকাত যশোরের নাভারন এলাকায় ট্রাকটির গতিরোধ করে চালক, সহকারী ও রাখালদের নামিয়ে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। রাত তিনটার দিকে ট্রাকভর্তি গরু নিয়ে তাঁরা শৈলকুপার কুমিরাদহ গ্রামে পৌঁছায়।