শৈলকুপায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা গত রোববার রাতে মামলা করেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিশুটির বাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের একটি গ্রামে। শিশুটি গত রোববার বিকেলে বাড়ির পাশে একটি নদীর ধারে অন্যদের সঙ্গে খেলা করছিল। এ সময় শিহাব নামের এক প্রতিবেশী কিশোর তাকে ফুসলিয়ে ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা শিহাবকে একমাত্র আসামি করে গভীর রাতে থানায় একটি মামলা করেন।
শিশুটির মা বলেন, মেয়েটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। তখন তার সঙ্গে থাকা অপর একটি শিশুর কাছে বিষয়টি জানতে গেলে, সে ধর্ষণের ঘটনাটি বর্ণনা করে। রাত সাড়ে ১০টার দিকে মেয়েকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত দুইটার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।