শৈলকুপায় ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপায় কাঁচেরকোল গ্রামের মাঠ থেকে আজ শনিবার নেহাদ আলী মালিথা (৩৬) নামের এক রিকশাভ্যান চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। সকাল নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কৃষ্ণনগর গ্রামে। 


কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলামের ভাষ্য, সকালে মাঠের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম খানের ভাষ্য, নিহত নেহাদ আলী রিকশাভ্যান চালাতেন। ভ্যানটি নেওয়ার জন্য দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে তাঁরা ধারণা করছেন। ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।