শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল চলাকালে যানবাহনে অগ্নিসংযোগ করে মানুষ হত্যাসহ নাশকতার প্রতিবাদে বগুড়ার দুপচাঁচিয়ায় আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। গতকাল সোমবার দুপুরে মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকার বটতলায় সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি আমিনুর রহমান ও লোকমান আলী মহলদার, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সম্পাদক এমদাদুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহীদুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুস সামাদ আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম আসলাম প্রমুখ।