শৌচাগারে ৫০ সোনার বার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগার থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০টি সোনার বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ শনিবার বেলা ১১টার দিকে এগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আরিফুল ইসলাম প্রথম আলোকে জানান, শৌচাগারের এক জায়গায় কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় পড়ে ছিল এসব সোনার বার। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। এ হিসাবে প্রায় পাঁচ কেজি সোনা রয়েছে।
আরিফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
কোন ফ্লাইটের যাত্রী এ সোনা এনেছেন, তা এখনো নিশ্চিত করা যায়নি বলে বন্দর সূত্র জানায়।