শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর-সগুনায় পারিবারিক কলহের জের ধরে স্বামী আল-আমিনের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আঙ্গুরী খাতুন (২০) চর-সগুনা গ্রামের বাসিন্দা ছিলেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এ ঘটনায় নিহত আঙ্গুরী খাতুনের বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে স্বামীর বাড়ির সবাই পলাতক রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তিন বছর আগে শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের আমিরুল ইসলামের মেয়ে আঙ্গুরীর সঙ্গে বেলকুচির চর-সগুনা গ্রামের ওয়ার্কশপ ব্যবসায়ী আল-আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে স্বামী এবং তাঁর পরিবারের লোকজন আঙ্গুরীকে শ্বাসরোধে হত্যা করেন।