শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইদুল ইসলাম (৩৫) পৌরসভার মুসিলমনগর মহল্লার রহিম উদ্দিনের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে সাইদুল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। গতকাল সকালে পাঁচপীর ডাঙ্গা জামুরিপাড়া গ্রামের একটি আমবাগানে তাঁর মৃতদেহ দেখে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠায়। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, সাইদুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।