শ্বাসরোধে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা-পুলিশ। এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় রাস্তার পাশে ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। কুষ্টিয়া অফিস|