শ্বাসরোধেই হত্যা করা হয় অঞ্জনাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জের অঞ্জনা রানী নমকে (১৬) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ-সংক্রান্ত ময়নাতদন্ত প্রতিবেদন গতকাল শুক্রবার নবীগঞ্জ থানায় এসে পৌঁছেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রতিবেদন পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বাদী অঞ্জনার বাবা রাজেন্দ্র নম বলেন, এলাকার মানুষ সচেতন থাকায় ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তন করতে পারেনি। মামলা নিয়ে শঙ্কার বিষয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের পর পুলিশ মামলা নিতে চায়নি। পরে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির নির্দেশে মামলা হয়েছে। এখন তারা আসামীদের গ্রেপ্তার চায়।
অঞ্জনা হত্যার দাবিতে আন্দোলনকারী নেতা স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শেখ আবদুল হাকিম বলেন, প্রাথমিক জয় হয়েছে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন থেকে গত ১৬ আগস্ট পুলিশ অঞ্জনা রানী নমর লাশ উদ্ধার করে। তাকে হত্যার অভিযোগ এনে নিহত অঞ্জনার বাবা রাজেন্দ্র নম ১৯ আগস্ট নবীগঞ্জ থানায় মামলা করেন।