শ্যামনগরে ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগরে একজন চিংড়ি ঘের ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের বেউড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঘের ব্যবসায়ীর নাম আসাদুর রহমান (২৮)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আড়ংগাছা গ্রামের আবদুর জব্বারের ছেলে।

আসাদুর রহমানের প্রতিবেশী তহিনুর রহমান জানান, আসাদুর তাঁর চিংড়ি ঘের থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে আটটার দিকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। তারা দা দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে। তবে কি কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা কেউ ধারণা করতে পারছে না বলে তিনি জানান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল মান্নান জানান, আসাদুর রহমান নামের একজনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন। তবে কি কারণে কারা হত্যা করেছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।