শ্যামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ইস্টার্ন হাউজিং এলাকায় গতকাল রোববার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাজিব (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
রাজীবের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসায় ফেরার পথে চার-পাঁচজন দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাজীব আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত আড়াইটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা উপপরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজীবের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।