প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষকদের ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়ার সময় একটি ড্রেজার আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলায় যন্ত্রটির তিনজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। ড্রেজারের মালিক জাকির হোসেনের দাবি, তাঁদের ইজারাকৃত বালু মহাল থেকে বালু উত্তোলন করার সময় চাঁদা না পেয়ে একদল গ্রামবাসী এ হামলা চালায়। সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেছেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।