শ্রমিক ইউনিয়ন দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালিগঞ্জ সড়ক বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দখলকে কেন্দ্র সংঘর্ষে আহমেদ বাবু (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে দুজন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। 

নিহত রাজু আহমেদ কালিগঞ্জ সড়ক বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের একটি অংশের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার কাকশিয়ালী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। আহত ব্যক্তিরা হলেন ওই শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম।

আবদুস সামাদ ও বজলুর রহমান নামের দুই শ্রমিক বলেন, কালিগঞ্জ সড়ক বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদ গ্রুপের দখলে ছিল। আজ সকালে কামরুল ও আবু তাহের গ্রুপ সেটি দখলে নেয়। সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদের নেতৃত্বে পাল্টা দখল করতে গেলে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে রাজু আহমেদ ঘটনাস্থলে নিহত হন। আহত দুজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।