শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আহাম্মদনগর এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে মো. ফারুক হোসেন (২৮) নামে এক কারখানা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফারুকের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক তিন মাস আগে সপরিবারে কালিয়াকৈর উপজেলার সফিপুর আহাম্মদনগর এলাকার নাজির আহাম্মেদের বাড়ি ভাড়া নেন। সেখানে থেকে তিনি কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর লিবাস সোয়েটার কারখানায় চাকরি করতেন। গত সোমবার সকালে পারিবারিক বিষয়ে ফারুক ও তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ওই দিন বিকেলে তাঁর স্ত্রী অভিমান করে গ্রামের বাড়ি দিনাজপুরে চলে যান। স্ত্রী চলে যাওয়ায় সোমবার দিবাগত রাতের কোনো একসময় ফারুক আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।