শ্রীনগরে নির্বাচনী সংঘাতে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার চারটি ইউনিয়নে গতকাল সোমবার আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন। উপজেলার শ্যামসিদ্ধি, কোলপাড়া, তন্তর ও বীরতারা ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কির্তন গ্রামে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপির প্রার্থী রতন মিয়ার সমর্থকদের সংঘর্ষে নয়জন আহত হন। বিকেল পাঁচটার দিকে বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামে আওয়ামী লীগের প্রার্থী আজিম হোসেন খানের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী রেজাউল হাসানের সমর্থকদের সংঘর্ষে ছয়জন আহত হন। দুপুর ১২টার দিকে তন্তর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আলী আকবরের সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হন।
সন্ধ্যা সাতটার দিকে কোলাপাড়া ইউনিয়নের কোলাপাড়া এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেছারুল্লাহ সুজনের সমর্থকদের সঙ্গে বিএনপির প্রার্থী কামরুজ্জামান পলাশের সমর্থকদের সংঘ ১০ জন আহত হন।
এএসপি মো. সামসুজ্জামান বলেন, শ্যামসিদ্ধির ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী সাধারণ ডায়েরি করেছেন। আর বিএনপির প্রার্থী অভিযোগ দিয়েছেন।