শ্রীপুর পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মচারী নিয়োগ ও রাজস্ব আত্মসাতের অভিযোগে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক ফখরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানায় মামলাগুলো করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাগুলোর মধ্যে তিনটি কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অপর দুটি মামলায় দুটি বাজার ইজারার ভ্যাট, আয়কর ও জামানত বাবদ রাজস্ব আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। রাজস্ব আদায় না করা ও সরকারি কোষাগারে তা জমা না দেওয়ার অভিযোগে মেয়রকে সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এ মামলায় বাজার ইজারাদার সেলিম মিয়া ও মনিরুজ্জামানকে আলাদাভাবে প্রধান অভিযুক্ত করা হয়েছে। ২০০৯ সালে জিপচালক পদে হেলাল উদ্দিন, ট্রাক (গার্বেজ) চালক পদে মাঈন উদ্দিন, রোড রোলার চালক পদে নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।