শ্রীপুরে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর গ্রাম থেকে গতকাল বুধবার দুপুরে ঝড়ি বেগম (৩৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গ্রামের বটু মল্লিকের স্ত্রী। ওই গৃহবধূ ভ্রাম্যমাণ শাড়ি-কাপড়ের ব্যবসা করতেন।
ঝড়ি বেগমের ভাইয়ের স্ত্রী সালেহা খাতুন জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চার হাজার টাকা ও ব্যাগে কিছু শাড়ি নিয়ে ঝড়ি বেগম নাকোল বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। গতকাল দুপুরে স্থানীয় লোকজন বাড়ির কাছে মাঠে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মাজেদ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁকে মুখে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনাস্থলে শাড়ির ব্যাগ, টাকাপয়সা কিছুই পাওয়া যায়নি।