শ্রীপুরে জামায়াতের কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও শ্রীপুর উপজেলা জামায়াতের রুকন মোবারক হোসেন শ্যামলকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া এলাকায় গতকাল সকালে প্রচারণার সময় মোবারককে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মুজিবর রহমান জানান, মোবারকের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।
নড়াইলে বিএনপির নেতা আটক: নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজাকে গতকাল আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. হাসান জানান, রেজাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তা তিনি বলতে চাননি।