শ্রীপুরে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গত শনিবার রাত আড়াইটার দিকে এক আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় ডাকাতদের হামলায় গাজীপুর জজ কোর্টের আইনজীবী মো. কাজী আলমের ছোট ভাই কাজী সোহেল রানা (২৫), কাজী মাসুদ (৩৫) ও তাঁর স্ত্রী স্মৃতি (২৪) এবং মা আমেনা বেগম (৬৫) আহত হন। ২০-২৫ জন ডাকাত বাড়ির কলাপসিবল গেট কেটে ও বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে আলমারির তালা ভেঙে এক লাখ টাকা, আমেনা বেগমের কান ছিঁড়ে দুলসহ পাঁচ ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন ও একটি ল্যাপটপ লুটে নেয়। এ ঘটনায় গতকাল রোববার থানায় মামলা হয়েছে। গাজীপুর প্রতিনিধি|