শ্রীপুরে মামলা হয়নি, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থী আক্তার হোসেন খন্দকারকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মামলা হয়নি। এ ঘটনায় জামিল হোসেন (২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি গাজীপুর সদর উপজেলার বনকড়া আমুনা গ্রামে।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে আগের শত্রুতার জের ধরে গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষে লোকজন আক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করে। তাঁর বাড়ি ইউনিয়নের মারতা মধ্যপাড়া এলাকায়। ঘটনার প্রায় দুই দিন পার হলেও গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গত বুধবার রাতে বনকড়া আমুনা গ্রাম থেকে জামিল হোসেনকে আটক করেছে। তিনি জয়দেবপুর থানা হেফাজতে রয়েছেন।