শ্রীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় শিক্ষক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শ্রীপুর উপজেলায় গত মঙ্গলবার এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই দিনই একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম আল আমিন (২৭)। তিনি উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক।
পুলিশ জানায়, রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী (১৩) গত মঙ্গলবার সকালে শিক্ষক আল আমিনের কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক আল আমিন। এ ঘটনায় মেয়েটির বাবা শ্রীপুর থানায় অভিযোগ দেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দিন সন্ধ্যায় শিক্ষক আল আমিনকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার দারিয়াপুর গ্রামের মো. আবু বকর সিদ্দিকের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বলেন, শিক্ষক আল আমিনের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ রয়েছে।